শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঝুঁকি রয়েছে, তবে কোনো হুমকি দেখছি না: স্বরাষ্ট্র সচিব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উদযাপনে ঝুঁকি রয়েছে, তবে কোন হুমকি দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

রোববার (১৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সিনিয়র সচিব এ কথা বলেন।

তিনি বলেন, এখন রমজান চলছে। সামনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, এরপর ঈদের ছুটি। তাই এগুলোর ক্ষেত্রে কোনো হুমকি আছে কি না সেগুলো আমরা বিশ্লেষণ করেছি। এছাড়া ঈদের সময় যে শ্রমিক অসন্তোষের বিষয় থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ হয়েছে।

সিনিয়র সচিব বলেন, শ্রমিকদের বেতন যাতে নির্ধারিত সময়ে দেওয়া হয়, সেটা নিশ্চিত করার জন্য বিজিএমইএ, বিকেএমইএ’র যারা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি।

পর্যায়ক্রমে ছুটি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এ বিষয়ে তিনি বলেন, সেটা হতে পারে, বিস্তারিত তারা দেখবে। আমরা বলেছি বেতনটা যাতে সবাই নির্ধারিত সময়ে পায়। কোনো সম্পদ যাতে ধ্বংস না হয়।

‘যাত্রীরা যেসব জায়গায় যাতায়াত করবেন সেখানে যাতে চাঁদাবাজি ছিনতাই না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। শপিংমলগুলোতে পুলিশ কমিশনার আগে যেটা বলেছেন সেগুলোর ব্যবস্থা করেছি।’

২৬ মার্চ সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না, এ বিষয়ে সচিব বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি তো দেখছি না আমি।’

স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন সিনিয়র সচিব। তিনি বলেন, ‘উপদেষ্টা বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় আছি। আমরা আনন্দ করার মেজাজে নেই।’

ঈদের ছুটিতে চুরি-ডাকাতি রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে। কাজ চলছে, ইনশাআল্লাহ আমরা কোনো থ্রেট (হুমকি) দেখছি না। ঝুঁকি রয়েছে, তবে আমরা কোনো হুমকি দেখছি না।’
‌

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD