শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকারের ২৮৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ফাতেমা রহমান রুমা

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর সুরক্ষায় উন্নত জাতির গঠনের পূর্বশর্ত। তাই সরকার ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রত্যাহারের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২৮৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।
২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শ্রম মন্ত্রণালয় ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনে সম্প্রতি নতুন করে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী জাতীয় পর্যায় থেকে জেলা-উপজেলা পর্যায়ে শিশুশ্রম নিরসনে কমিটি কাজ করছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, সরকার দেশের আড়াই লাখ শিশু শ্রমিককে কারিগরি ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর(ডাইফ)’র মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূইয়া জানিয়েছেন,
শ্রম আইন অনুযায়ী শিশুদের কাজে নিয়োগ করলে মা-বাবা,অভিভাবকসহ নিয়োগকারী কারখানার মালিক-কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। সরকার ২০১৭-১৮ অর্থ বছরে ১১টি সেক্টর থেকে ৩৪১টি কারখানায় ৯০৩ জন শিশুকে সনাক্ত করেছে ।
তিনি বলেন, পেশাগত স্বাস্থ্য ও সেইফটির বিষয়টিকে বিবেচনায় নিয়ে ৩৮টি কাজকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিগত কয়েক বছরে তৈরি পোশাকশিল্প এবং চিংড়িশিল্পকে শতভাগ শিশুশ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। এ বছরের মধ্যে আরো ১১টি সেক্টরে অগ্রাধিকার ভিত্তিতে শিশুশ্রম নিরসনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সামছুজ্জামান ভূইয়া বলেন, বর্তমানে দেশের ১৮টি খাতে ১৭ লাখের বেশি শিশু শ্রমিক বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এরমধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কর্মে নিয়োজিত এবং ২ লাখ ৬০ হাজার শিশু অতি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এসব শিশুরা হোটেল-রেস্তেরাঁ, ট্যানারি, শিপব্রেকিং পরিবহণ, কৃষি, গৃহকর্ম, নির্মাণ ,ইটভাঙ্গা, লোহা কাটাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডাইফ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালিসহ দেশের ৬টি জেলায় বিড়ি ফ্যাক্টরিসহ কয়েকটি কারখানায় শ্রম আইন অমান্য করে শিশুদের কর্মে নিয়োগ করায় মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরমধ্যে কারিকর বিড়ি ফ্যাক্টরিতে ৭০০জনকে শিশু শ্রমের সঙ্গে নিয়োগ করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শুধু মামলা করে শিশু শ্রম নিরসন করা যাবে না। সরকারের পক্ষ থেকে শিশু শ্রম নিরসনে কারিগরি ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নেয়া হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD