মো: নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহ-৩ আসন (কোটচাঁদপুর-মহেশপুর)বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষায়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল,বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান,অধ্যাপক মতিয়ার রহমান ও সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের জৈষ্ঠ্য পুত্র ও মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি বিএনপির মনোনীত এই ৪জন প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটানিং কর্মকর্তা।
রোববার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের হল রুমে মনোনয়ন প্রত্যাশিদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। দুপুর ২টার দিকে ২৪ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা সরোজ কুমার নাথ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪জনকে বৈধ ঘোষনা করা হয়।