শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী কন্ঠশিল্পী মনির খান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

ঝিনাইদাহ থেকে নজরুল ইসলাম:সকল ধোয়াশা কাটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপমহাদেশের শক্তিমান কন্ঠশিল্পী মনির খান।আজ ভোর ৪.৩০ মিনিটে মনোনয়ন টিকিট হাতে পান ঝিনাইদহের কৃতিসন্তান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।মনির খানের নির্বাচনী এলাকা ঝিনাইদহ জেলার কোটচাপুর ও মহেশপুর।

মনোনয়ন নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান বলেন,দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষের সাথে নিয়ে বেগম খালেদা জিয়াতে এই আসনটি উপহার দিবো ইনশাল্লাহ এবং আমি গানে গানে যেমন দেশের মানুষের মনকে জয় করোছ , সুষ্ঠ সাংস্কৃতিক অঙ্গনে যেমন সবার পাশে থেকেছি তেমনিই রাজনীতির মাঠেও সবার মনকে জয় করে সাধারন জনগনের পাশে থাকতে চাই।আশা করি এই সুযোগটি আমার ঝিনাইদহ-৩ আসনের জনগন আমাকে দিবে।এসময় তিনি তার সকল ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে মনোনয়ন ফরম চূড়ান্ত হবার পর থেকে ঝিনাইদহসহ সারাদেশে আনান্দের ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকানে দোকানে চলতে মনির খানকে নিয়ে আলোচনা।
জানাগেছে ঝিনাইদহের কোটচাদপুর ও মহেশপুরের বিএনপির নেতাকর্মীরা তাদের এই কৃতিসন্তান মনির খানের সাথেই আছেন এবং এখানে রয়েছে জামায়াতের ভোট ব্যাংক তারাও মনির খানের সাথে থাকবেন এবং দলমত নির্বিশেষে ভোটার রয়েছে যারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খানের ব্যাক্তিত্বকে ভালোবাসেন, যার ফলে বিজয়ী হতে বাড়তি সুবিধা পাচ্ছেন কণ্ঠশিল্পী মনির খান।

এ বিষয়ে মনির খান ফ্যান্স ক্লাবের সাধারন সম্পাদক এ আর বাদশা বলেন, মনির খান স্যার অত্যান্ত ভালো মনের মানুষ এটা শুধু ঝিনাইদহবাসী নয় সারাদেশ জানে। আর ভোটারা অবশ্যই মনির খানকেই চাইবে তাদের আগামী দিনের অভিবাবক হিসাবে।
দেশের আরেকটি সামাজিক সংগঠন মনির খান সংঘের সাধারন সম্পাদক নজরুল ইসলাম নয়ন বলেন, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠ,আর যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে মনির খান স্যারকে সবাই দলমত নির্বিশেষে ভোট দিবে। আর তাই মনির খান স্যারের বিজয়ী হওয়াটা সময়ের ব্যাপার মাত্র।

এছাড়াও দেশের আপামর জনতার জরিপে দেখা যাচ্ছে তারকা অঙ্গনে যেসকল আইকনরা বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়েছেন তাদের মধ্যে সবাই মনির খানকেই এগিয়ে রাখছেন।
দেশের মানুষ মনে করছেন দেশে সুষ্ঠ রাজনীতির জন্য শক্তিমান কন্ঠশিল্পী মনির খানের মতো এমন ক্লিন ইমেজের খুবই প্রয়োজন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD