শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

ঝিনাইদহ থেকে তিন জ্বীনের বাদশা আটক স্বর্ণ সাদৃশ্য নকল মূর্তি উদ্ধার

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতারণার মাধ্যমে এক প্রবাসির স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেবার সময় হাতেনাতে তিন জ্বীনের বাদশাকে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টম্বর) দুপুরে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে। আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শমসপাড়ার আজিজার রহমানের ছেলে নুর আলম, একই গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম।

 

 

তাদের কাছ থেকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সুত্রে জানা গেছে, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জ্বীনের বাদশা সেজে গভীর রাতে আটককৃত প্রতারকরা মোবাইল করে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথী। তখন কথিত জ্বীনের বাদশা বলে ওঠে “আমি মানুষ না, আমি জ্বীন। তুই জ্বীনের সঙ্গে কথা বলছিস মা। আমি জ্বীনের বাদশা কোহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা। তোর মঙ্গল হবে। যদি পরিচয় না দিস, তাহলে পরিবারসহ এখনই ধ্বংস হয়ে যাবি”। বিথী খাতুনের ১২ বছর পর সন্তান হওয়ায় কথিত জ্বীনের বাদশার “এখনই ধ্বংস হয়ে যাবি” কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জায়নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের ২০ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন। এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথী খাতুনকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে।

 

 

গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। পুলিশ সুপারের নির্দেশে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মোঃ খালিদ হাসিন (বিপিএম সেবা), এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এএসআই ইখলাচুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD