শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

ঝিনাইদহ কালীগঞ্জে পৈত্রিক বেদখল জমি উদ্ধার ও দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ মটর মালিক সমিতি কর্তৃক ব্যাক্তি মালিকানার পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে ৫৯ শতক জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক কাজী আজিজুল হকের পরিবার। বুধবার বেলা ১১টায় কালীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির প্রকৃত মালিক ফয়লা গ্রামের কাজী মফিজুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ওই পরিবারের পোতা ছেলে তনয় কাজী ও শ্যালক আবদুর রাজ্জাক।

লিখিত বক্তব্যে ভুক্তভোগি পরিবার জানান, পৌরসভার আড়পাড়া মৌজার জে,এল নং -২৮ খতিয়ান নং- ১১৮৩ ও ১২১২ নং দাগে ১৯৪৯ সালে বিজন বালা নামের এক মহিলার থেকে আমার বাবা ২ একর ৯৮ শতক জমি ক্রয় করেন। ওই সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত জমিগুলি আমার বাবার ভোগ দখলে ছিল। পরবর্তীতে ১৯৫৪ সালের পরে ১ একর সাড়ে ৩৪ শতক জমি বাংলাদেশ রেলওয়ে অধিগ্রহণ করে নেয়। কিন্তু সে সময়ে অধিগ্রহণ বাবদ কোন টাকা পয়সা দেয়নি। এরপর ওই অধিগ্রহণকৃত জমি রেলের কোন কাজে না আসায় বাংলাদেশ রেলওয়ে ২০০১ সালে আদালতের মাধ্যমে আমার বাবার নামে ফেরত দেয়। সেই থেকে আমরা নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। ২০০১ সালে মাঠ জরিপে আমাদের নামে জমি রেকর্ড হয় এবং প্রিন্ট পরচাও পেয়ে নিয়মিত ২০১৯ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করি। কিন্তু তৎকালিন সরকারের ক্ষমতাশীল ব্যক্তিরা জমির খাজনা বন্দ করে দেয় এবং সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম গড়ে তোলে।

পরিবার আরো জানায়, আমাদের জমি ও ঘরগুলি শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কালীগঞ্জ মটর মালিক সমিতি অন্যায়ভাবে দখল করে নিয়েছিল। বহুবার আমরা ফেরত গিয়েছি। পেরত চাইতে গেলে বিভিন্ন ভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসতো। গত কয়েক মাস আগে কালীগঞ্জ মটর মালিক সমিতির মধ্যে বে-দখলের ৪ শতক ২৫ পয়েন্ট জমি আমরা দখলে নিয়েছি। কিন্তু কালীগঞ্জ মটর মালিক সমিতি আবার সেই জমি আমাদের কাছ থেকে দখল নেবার পায়তারা চালাচ্ছে। ইতিমধ্যে ওই সমিতি অবৈধভাবে আমাদেরকে কাগজ পত্র নিয়ে তাদের সাথে বসার জন্য নোটিশ প্রদান করেছে। যা একে বারেই অন্যায়।

সংবাদ সন্মেলনে তারা মটর মালিক সমিতি কিভাবে নোটিশ করার ক্ষমতা রাখেন এমন প্রশ্নও করেন তারা। পবিবারটি তাদের পৈত্রিক সম্পতি উদ্ধারের জন্য কালীগঞ্জের সুধি সমাজ ও প্রসাশনের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD