শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ২৭৪ জন, আইন মানছে না অনেকেই!

ঝিনাইদহ (বাংলাদেশ) প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের ৫ উপজেলায় ১৮ মার্চ (বুধবার) দুপুর পর্যন্ত ২৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসিরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা গয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বুধবার দুপুরে জানান, গত ১০ মার্চ থেকে ১৮ মার্চ এই ৮ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬জন, কোটচাঁদপুরে ১৫ জন, কালীগঞ্জে ১২জন, শৈলকুপায় ৮জন ও মহেশপুর উপজেলায় ২৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে মানুষগুলো নিয়ম মানছে না। বিশেষ করে প্রবাসীরা নিজের ইচ্ছেমতো চলা ফেরা করছেন। নজরদারী না থাকায় তারা হোম কোয়ারেন্টাইনের সকল নিয়ম ভঙ্গ করে চলাফেরা করে বেড়াচ্ছেন, যাচ্ছেন আত্মীয় বাড়িতেও।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, বিদেশফেরত ব্যক্তি দেশের মনিুষ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থেই হোম কোয়ারেন্টাইনে থাকবেন। স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলেও তিনি গণমাধ্যম কর্মীদের জানান।

এদিকে ইতালি, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে যে সব প্রবাসিরা বাড়ি ফিরছেন তাদের পরিচয় গোপন রাখার কারণে তারা স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের নজরদারী এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD