শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে ভুয়া শিক্ষা কর্মকর্তা আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় অভিনব কৌশলে প্রতারণা করতে এসে এক ভূয়া শিক্ষা কর্মকর্তা আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজে।প্রতিষ্ঠান প্রধান মাসুদ করিম জানান, বৃহস্পতিবার তার স্কুলে তারিক আজিজ নাম পরিচয় দিয়ে এক ব্যক্তি পরিদর্শনে আসেন। তিনি নিজেকে শিক্ষা মন্ত্রনালয়ের নিরীক্ষা কর্মকর্তা বলে দাবী করেন। শনিবার সকালে রাহাতন নেছাসহ বাকাই সিদ্ধি, বসন্তপুর সম্মিলনী ও বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শণ করবেন এবং এসকল স্কুল প্রধানদের প্রয়োজনীয় কাগজপত্রসহ রাহাতন নেছা স্কুলে উপস্থিত থাকতে বলে চলে যায়।

শনিবার সকালে তিনি পূনরায় এসে এসকল বিদ্যালয়ের কাগজপত্র হাতে নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সন্তুটির জন্য খরচের টাকা দাবী করেন।শনিবার সরকারী অফিস বন্ধ থাকায় ও তার আচার আচারনে সন্দেহ হলে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকগণ কৌশলে তাকে আটকে রাখে। এসময় নিরীক্ষা কর্মকর্তা দাবী করা ব্যক্তি আদৌ সঠিক কিনা তা গোপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট খোঁজ খবর নেন।

পরে উক্ত ব্যক্তি ভূয়া বলে নিশ্চিত হওয়ায় তারা শৈলকুপা থানা পুলিশকে খবর দেয়।পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর তাকে থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির নাম ও পরিচয় ভূয়া। প্রকৃত পক্ষে তার নাম মনিরুল ইসলাম। সে কুষ্টিয়া মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এছাড়াও তিনি মিরপুর কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে স্বীকার করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD