শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি নেই আটক

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা ও আটক হয়নি।এদিকে ঘটনার দ্বায় স্বীকার করে ক্ষুদে বার্তা দিয়েছে জাসদ গণবাহিনীর প্রধান কালু।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদে বার্তা প্রদানকারীকে শনাক্ত করতে সাইবার ইউনিট কাজ করছে। আজ দুপুরে শৈলকূপা থানা থেকে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে লাশ নিতে মর্গে এসেছেন স্বজনরা। ভীড় করছেন উতসুক জনতা।

শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্বশানঘাট এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে শ্বশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩ জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ টি মোটরসাইকেল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন পার্শবর্তী হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের বাসিন্দা হানিফ।পুলিশ ও স্থানীয়রা জানান তিনি পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। আরও দুজন হলেন হরিনাকুন্ডু উপজেলার শ্রিরামপুর গ্রামের লিটন (হানিফের শ্যলক) ও কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল। জানাযায় হানিফ চরম পন্থি দলের নেতা থাকায় পুর্বশত্রুতার জেরে জাসদ গনবাহিনির হাতে নিহত হয়েছেন। ঘটনাটি জাসদ গণবাহিনীর নেতা কালু একটি হোয়াটসঅ্যাপ ম্যাছেজে জানায়।
নিহত হানিফের ভাই সাবেক হরিনাকুন্ডু উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান এশা বলেন পারিবারিক ভাবে আলোচনা শেষে মামলার সিদ্ধান্ত নেয়া হবে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান এ বিষয়ে থানায় এখনো মামলা হয়নি।এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD