শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জনকে আটক করেছে বিজিবি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তিদের মধ্যে ০৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ০৫ জন শিশু রয়েছে।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গতকাল সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও বাঘাডাংগা এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কতিপয় বাংলাদেশী নাগরিক ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে মহেশপুর ব্যাটালিয়নের সদস্যরা গতকাল ২৭ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যা ০৬.০০ টা থেকে অদ্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ১২:০০টার মধ্যে বর্ণিত সীমান্ত এলাকাসমূহে মানবপাচার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ব্যক্তিরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাংগা, ঢাকা, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ জন নারীকে আটকের পর আন্ত:সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরন সংস্থা, জাস্টিস এন্ড কেয়ার, যশোর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি অক্টোবর ২০২৪ মাসে এ পর্যন্ত সর্বমোট ২৫৫ জন সদস্যকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা হতে আটক করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD