শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

ঝিনাইদহের মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি ছুরিকাঘাতে চালক হেলপার আহত

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের মহেশপুরে রাস্তায় গাছ ফেলে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার রাত ৩টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে ডাকাতদল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। সেসময় মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাতদের দেখে পালানোর সময় উল্টে যায়। সেসময় ডাকাতের ছুরিকাঘাতে কাভার্ড ভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল নামে দু’জন গুরুতর আহত হয়েছে। ডাকাতরা তাদের কাছ থেকে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও মালামাল। আহতদেরকে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। থানাতে একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। ডাকদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD