হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটক্ষেত থেকে আলমগীর হোসেন(৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলমগীর হোসেন গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে। সে সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গোবিন্দকাটির একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেনের মরদেহটি উদ্ধার করেছে। তার গায়ে ধারালোা অস্ত্রের আঘাত দিয়ে কোপানো ও গলায় ফাঁস দেওয়া ছিল। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি। পুলিশ ইতিমধ্যে অভিযানে নেমেছে বলে তিনি জানান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।