শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

জয়নগর সীমান্তে ইউএস ডলারসহ আটক ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর চেকপোষ্ট থেকে ১৭ হাজার ইউএস ডলারসহ হোসেন মোহাম্মদ সাব্বিরকে (৪০) আটক করেছে দর্শনা বিজিবি।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে দর্শনা চেকপোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গা পুশকুরনি গ্রামের আ: মালেকের ছেলে।

চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি’র পরিচালক ইমাম হাসান বিজিবি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বাংলাদেশী নাগরিক হোসেন মোহাম্মদ সাব্বির পাসপোর্টযোগে গেদে চেকপোস্ট সীমান্ত দিয়ে দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে অবৈধভাবে ইউএস ডলারসহ দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসার পরপরই বিজিবির হাবিলদার আওয়াল হোসেন তাকে আটক করে।

পরে তার ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার ২শ ইউএস ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ১৪ লক্ষ টাকা) উদ্ধার হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD