শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

জোনভিত্তিক লকডাউনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জার্মানবাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল-ছবি

‘ এক মাস পর সীমিত পরিসরে সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো। ‘

করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন ঘোষণা সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেশি সংক্রমিত এলাকায় ‘জোনভিত্তিক’ লকডাউনের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৮ জুন) দুপুরে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

অধিক সংক্রমিত এলাকাকে বিশেষ নিয়ন্ত্রণে নিতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে বলেছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি পালনসহ সীমিত সংখ্যক মন্ত্রিসভার সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা তুলে দেয়া সংক্রান্ত সংশোধিত আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যমান আইন অনুযায়ী গভর্নরের মেয়াদ ৫ বছর এবং তাকে পুনঃনিযোগ দেয়া যায় না। আর ৬৫ বছর বয়সের কেউ গভর্নর থাকতে পারেন না। মন্ত্রিপরিষদ বয়সসীমা ৬৭ করার পক্ষে মত দিয়েছে। মূলত বর্তমান গভর্নর ফজলে কবীরকে পরিবর্তন না করে তাকে রেখে দিতেই এই আইনটি সংশোধন করা হচ্ছে।

এছাড়াও, ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। প্রতি বছর ২৭শে ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD