শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্নীতির এক অভয়ারন্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি:দুর্নীতির অভয়ারন্যে পরিনত হয়েছে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।টিকিট কাউন্টার,মেডিসিন বিভাগ থেকে শুরু করে রোগীর খাবারেও চলছে ব্যাপক দুর্নীতি। সরেজমিনে দেখা যায় ২ টাকার টিকেট ৫ টাকা দরে চলছে টিকিট বানিজ্য এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি,আলট্রাসনোগ্রাম,সিবিসি এর ব্যবস্থা থাকলেও ডাক্তারদের ক্লিনিক বানিজ্যের কারনে রোগীকে পাঠানো হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে।বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার থেকে মোটা অঙ্কের হিস্বা পাওয়ারও অভিযোগ রয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার ক্যান্টিন পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশ ও পচাঁ ও দূর্গন্ধযুক্ত খাবার দৃষ্টিগোচর হয়।

রোগীর জন্য বরাদ্ধকৃত সকালের খাবার দেওয়া হয় ৩ টাকা দরের রুটি,৭ টাকা দরের ডিম ও ২ টাকা দরের ১ টি কলা,অথচ কমপ্লেক্সের বাজেটে দেখা যায় সরবরাহকৃত রুটির মূল্য ৮.৫০ টাকা,ডিমের মূল্য ১১.৫০ টাকা ও কলা ৫.৫০টাকা।এছাড়াও রোগীদের দুপুর ও রাত্রের খাবারে পাওয়া যায় ব্যাপক অনিয়ম। ৪১ টাকা কেজি দরের চিকন চালের বাজেট থাকলেও সরবরাহ করা হয় নিম্ন মানের মোটা চাল।সবজি,ডিম,মাছ ও মাংস রান্নায় ব্যবহার করা হয় নিম্নমানের পুরনো ব্যবহারকৃত পাম্প অয়েল।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ঔষুধের ব্যবস্থা থাকা সত্ত্বেও অসুস্থ দরিদ্র রোগীদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স ঔষুধ সরবরাহ করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।

মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মোহাম্মদ নূর হোসেন অভিযোগ করে বলেন,“বিগত তিনদিন যাবৎ আমি পেটের যন্ত্রনায় অস্থির হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়,কিন্তু এই তিনদিনের দুইদিন আমি কোন সকালের খাবার পায়নি এবং স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ঔষুধের ব্যবস্থা থাকা সত্ত্বেওও সমস্ত ঔষুধ ও স্যালাইন আমাকে বাইরের লোকাল ফার্মেসী থেকে চড়া মূল্যে ক্রয় করতে হয়েছে,আমার মতো অনেকে আছে যাদের ঔষুধ কেনার সামর্থ্য নেয় তাদের অবস্থা আরও ভয়াবহ”।

সংশ্লিষ্ট বিষয়গুলোতে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলামকে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD