আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলায় জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শুক্রবার সকাল ১০টায় জীবননগর শাপলাকলি পাড়া থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী,জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়া মূত আহসান আলী মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম সজল (২৫)।
জীবননগর থানার সেকেন্ড অফিসার এস আই নাহিরুল ইসলামের নেতৃত্বে জীবননগর থানার এস আই মোস্তাফিজুর রহমান ও এস আই সিদ্ধার্থ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শাপলাকলি পাড়ায় সজলের বাড়িতে তল্লাশি করে ৫৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন। মাদক ব্যাবসায়ী শহিদুল ইসলাম সজল (২৫) এর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
উল্লেখ্য যে,শহিদুল ইসলাম সজল জীবননগর থেকে ঢাকাগামী উত্তরা-ইউনিক পরিবহনের সুপারভাইজার।