শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

জীবননগরে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা চুরি অপবাদ দিয়ে নাবালককে নির্যাতন

অনিক সিদ্দিকী তন্ময় , চুয়াডাঙ্গা (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
আহত মঈনুল

চুয়াডাঙ্গা জেলায় জীবননগর থানায় রাজনগর গ্রামে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যাচুরির অপবাদ দিয়ে এক নাবালকে মর্ধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে আপন চাচা।নির্যাতনের স্বিকার মোঃ মঈনুল (১২) জীবননগর উপজেলার রাজনগর গ্রামের মৃত বাবুলের ছেলে। নির্যাতনকারী একই গ্রামের বিল্লাল (৩০) মৃত আলাউদ্দিনের ছেলে।বিল্লাল সম্পর্কে মঈনুলের চাচা।

এলাকাবাসি অভিযোগ, ছোট বেলায় মঈনুলের বাবা মারা যায়।এরপর থেকে মঈনুলের বাবার সম্পত্তির উপর নজর পড়ে তার চাচা বিল্লালের।বিল্লাল বিভিন্ন সময় মঈনুলের উপর বিনাকারনে মারধর করত।যাতে মঈনুল এলাকা ছেড়ে চলে যায় এবং বিল্লাল খুব সহজে তার সম্পত্তি দখল করতে পারে তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিকালে বিল্লাল মিথ্যা চুরি অপবাদ দিয়ে মঈনুলকে বেধড়ক মারধর করে।

নাম প্রকাশ না করা শর্তে একজন বলেন, মঈনুলের দাদা আর্মি পারসন ছিল,এছাড়াও তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।তার মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ভাতা ও সেনাবাহিনীর অবসর ভাতা থেকে মঈনুলকে বঞ্চিত করতে তার চাচা বিল্লাল উঠে পড়ে লাগে।এনিয়ে আগেও বিল্লাল মঈনুলকে মারধর করত।

এলাকাবাসি বলেন, মঈনুল এতিম হওয়ায় এলাকার লোকজন তাকে খুব স্নেহ করত।মঈনুল যে চুরি করতে পারে একথা মানতে নারাজ  এলাকাবাসি। এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানায় এলাকাবাসি।

এবিষয়ে জীবননগর থানায় যোগাযোগ করা হলে এসআই সিরাজ বলেন , মইনুলের মা থানায় একটি মামলা করেছেন।আমরা খুব দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD