আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধি;চুয়াডাঙ্গা জেলার জীবননগরে আরিফ ফুডের মালিক আরিফ হোসেন(৩০) মাদক দ্রব্যসহ নিজ প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
ঝিনাইদহ র্যাব-৬ এর কর্মকতা মাসুদুর রহমানের নির্দেশে এ এস পি আমিনুর ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাজারের চ্যাংখালী রোডে অবস্থিত আরিফ ফুডে অভিযান চালায়।এ সময় তারা বেকারীতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭০ পিস ইয়াবা,৭ বোতল ফেন্সিডিল,১৫০ গ্রাম গাঁজা,১০ প্যাকেট ফুলেল পেপার,৬০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে জীবননগর ইসলামপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (৩০)।
বেকারির আড়ালে মাদক ব্যবসা চলছে এ খবর ছড়িয়ে পড়লে সাধারন মানুষ হতবাক হয়ে পড়ে।