আতিকুরজ্জামান চঞ্চল,জীবননগর(চুয়াডাংগা) প্রতিনিধি:চুয়াডাংগা জেলার জীবননগর বাজারে ভাই ভাই মার্কেটের মালিক জীবননগর পৌর যুবলীগের সহ-সভাপতি ফয়সালের অফিস রুমে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিল ও নগদ ৩০হাজার টাকা সহ ফয়সালের দোকানের কর্মচারী পৌরসভার ৬নং ওর্য়াডের শওকত আলীর ছেলে শুকুর আলীকে(২৪)আটক করে।
ঝিনাইদহ র্যাব ৬ গোপন সংবাদের ভিক্তিত্বে । সোমবার রাত ৭ টায় অভিয়ান চালায়। প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানির কমান্ডার এ এস পি মোঃ মাসুদ আলম,স্কোয়াড কমান্ডার এ এসপি মোঃ আমিনুল কবির তরফদার এর নেতৃত্বে বাজারের ভাই ভাই মার্কেটে অভিযান চালিয়ে ১শ ৩৮ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয় ৩০ হাজার টাকা আটক করে। জীবননগর থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে,জীবননগর পৌর যুবলীগের সহ সভাপতি ফয়সাল ইকবাল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।এই ঘটনায় ফয়সাল ইকবাল গা ঢাকা দিয়েছে।