আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর বাজারে লিভার ব্রাদার্স কোম্পানির লাভের বাজারের এক কর্মী প্রতারনার শিকার । জয়পুরহাট জেলার সদরে আব্দুর রহিমের ছেলে হাসান কে মোটা অংকের টাকার লটারির পেয়েছে বলে লোভ দেখিয়ে প্রতারক বলে ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।প্রতারক হাসানকে বলে আপনি দশ লক্ষ টাকার পুরস্কার পেয়েছেন,আপনি আমার তিনটি নং রে ৩৭ হাজার টাকা বিকাশ করেদেন
০১৩১৭৩৮২৪০৫-০১৮৫১৬১১৭৬৪ ও ০১৯৫২২১৫৬৯০ তিনটি নাম্বারে বিকাশের মাধ্যমে কোম্পানির প্রতিনিধি জীবননগরের মা টেলিকম থেকে ৩৭হাজার টাকা পাঠায় । টাকা পাঠানোপর তাকে ফোন দিলে ওই প্রতারকের ফোনটা বন্ধ পায় । কোম্পানির প্রতিনিধি হাসান পরে বুঝতে পারে সে প্রতারকের খপ্পরে পড়েছে ।কিছু বুঝে ওঠার আগেই মা টেলিকম থেকে ৩৭ হাজার টাকা প্রতারক এর কাছে পৌঁছে যায় । মা টেলিকম এর ৩৭ হাজার টাকা না দিতে পেরে সে দোকান থেকে বেড়িয়ে সটকে পড়ার চেষ্টা করে ।এ সময় তাকে স্থানীয় লোকজন আটক করে মা টেলিকমের ৩৭ হাজার টাকা দেওয়ার কথা বললে সে বলে টাকা রং নাম্বারে চলে গেছে। আমি টাকা দিবো কেন
এ সময় তার সাথে থাকা কোম্পানির আরো দুই প্রতিনিধি বিষয়টা বুঝে ওঠার আগেই স্থানীয় জনগণ তাদেরকে প্রতারক ভেবে দোকানে আটকে রাখে পরে বুঝতে পেরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে মা টেলিকমের স্বত্বাধিকারী মো মনির হোসেন বলেন, বিকাল চারটার দিকে কোম্পানির প্রতিনিধি আমার কাছে বিকাশ করতে আসে । বিকাশে টাকা পাঠানোর পরে আমার টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে পরে আমরা তাকে আটকে জীবননগর পৌরসভার দিয়ে দিই।
মা টেলিকমে মালিক আরো জানায় এ ঘটনার সাথে কোম্পানির প্রতিনিধি প্রতারণার খপ্পরে পড়েছে বলে জানা গেছে।