জার্মানির মিউনিখ থেকে ফাতেমা রহমান রুমা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তিনদিনের সফরে জার্মানি পৌছেছেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে ইউরোপের অন্যতম প্রধান শক্তিধর রাষ্ট্র জার্মানি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে রওয়ানা দেন।
জার্মানিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছেন বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বিভিন্ন শহর থেকে ব্যাপক সংখ্যক বাঙালি প্রবাসীরা।
এদিকে প্রধানমন্ত্রীর জার্মান আগমন উপলক্ষে প্রবাসি বাঙালিদের উৎসবমুখর উপস্থিতিতে জার্মানিতে সাজ সাজ রব বিরাজ করছে। সেই জার্মানির রাস্তাগুলোর দুপাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দেশটির রাষ্ট্রীয়ভাবে বড় বড় সাইনবোর্ড সাঁটানো হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সময় সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীকে সংবর্ধবনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সেখানে বেশ কয়েকটি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও হেলথ ক্যাম্পেইনারদের সাথেও বৈঠক করবেন। শেখ হাসিনা ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবুধাবিতে সফর করবেন।
সেখানে তিনি ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) অংশ নেবেন এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
মিউনিখে পৌঁছার কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী কাল নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেবেন এবং প্রতিরক্ষা সহযোগিতার ওপর আলোচনায় অংশ নেবেন।