শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানবাংলা ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি সংগীত শিল্পী “শেইখ লিমন”

Fatama Rahman Ruma
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  সংগীত শিল্পী “শেইখ লিমন”  আগামী ২১ই  সেপ্টেম্বর বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে “শেইখ লিমন” 

শেইখ লিমনের সংগীতের হাতেখড়ি ৬ বছর বয়সে। উস্তাদ অসিত বরণ সাহার হাতে এরপরে মিরপুর সাংস্কৃতিক একাডেমী থেকে ৫ বছর সংগীত শিক্ষার পরে ভর্তি হন বুলবুল ললিত কলা একাডেমি বাফাতে নজরুল সঙ্গীত বিভাগে। ১৯৯৭ সালে বাফা থেকে কোর্স শেষে উচ্চ শিক্ষারথে ১৯৯৮ সালে আমেরিকাতে চলে যান। এর মাঝে দেশে থাকাকালীন সম্ময়ে বাংলাদেশ টেলিভশন ও বেতারে অনুষ্ঠান করেন, দাদা ভাইয়ের আসর  ও শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। ১৯৯৩ সালে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি খ শাখায় নজরুল সংগীত বিভাগে অংশগ্রহণ করেন।

পরবর্তী কালে প্রবাসে গিয়েও সংগীত চর্চা চালিয়ে যান। আমেরিকা, কানাডা তথা উত্তর আমেরিকার বিভিন্ন শহরে দীর্ঘদিন ধরে পারফর্ম করে আসছেন। আধুনিক, নজরুল ও গজল আঙ্গিকের গানের প্রতি ওনার বিশেষ ভালোলাগা আছে। অতি সম্প্রতি উনি ভারত তথা উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী অলকা ইয়াগনিক এর সাথে ডুয়েট গান করেন। এ ছাড়াও সারেগামা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্যিয়া ও ইমন চক্রবর্তীর সাথে ও ওনার ডুয়েট গান রিলিজ করেছেন। সংগীত চর্চা ছাড়াও উনি প্রবাসের কালচারাল সংগঠনের সাথে জড়িত আছেন অতি সম্প্রতি উনি ডালাস টেক্সাস এ অনুষ্ঠিত ফোবানার কালচারাল চেয়ারম্যান এর দায়িত্ব সফল ভাবে পালন করেন।

প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD