শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

জামায়াতকে বাতিল করার আইনগত কোনো সুযোগ নেই: ইসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের বিষয়ে কোনো আইনগত কোনো সুযোগ নেই বলে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই দলটির প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা থাকছে না।

একাত্তরের যুদ্ধাপরাধী দল হিসেবে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করলেও তাদের ২৫ নেতা এবারের ভোটে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাকি ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জামায়াতের নেতাদের প্রার্থিতার সুযোগ নিয়ে সমালোচনার মধ্যে সম্প্রতি সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ওই ২৫ জনের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। পরে তিন কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন আদালত।

এর প্রেক্ষিতে ইসি রোববার (২৩ ডিসেম্বর) বৈঠক করে সিদ্ধান্ত নেয়। বৈঠকের পর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, দলটির প্রার্থীরা যেহেতু স্বতন্ত্র এবং অন্য একটি দলের প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন, তাই তাদের প্রার্থিতা বাতিলের জন্য কোনো আইনগত ভিত্তি নেই।

হেলালুদ্দীন আহমদ বলেন, আদালত তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছিলেন। আমরা কাল (সোমবার, ২৪ ডিসেম্বর) সিদ্ধান্ত জানিয়ে দেবো।

২০১৩ সালের ২৭ অক্টোবর দলীয় প্রার্থী হতে হলে তিন বছর সংশ্লিষ্ট দলের সদস্য পদে থাকার বিধানটি [১২ এর দফা ১ (ঞ)] বিলুপ্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন করে সংসদীয় কমিটি। এ প্রতিবেদন সংসদে তোলেন তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া।

পরবর্তীতে বিধান তুলে দেওয়ায় ডিগবাজির পথ খুলে যায়। ফলে বর্তমানে যে কোনো ব্যক্তি যে কোনো দল থেকেই সংশ্লিষ্ট দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। আর এই সুযোগটিই নিয়েছেন জামায়াতের নেতারা। একই পথে হেঁটে ধানের শীষের প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না ও গোলাম মাওলা রনিরা।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD