শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জামালপুর জেলা প্রতিনিধি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারী বুধবার রাতে স্থানীয় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা -এটিএন নিউজের জেলা প্রতিনিধি লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কার্যনির্বাহী সদস্য জুলফিকার মো. জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মুক্তা, শওকত জামান, সদস্য বজলুর রহমান, মোস্তফা মনজু প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্রমূলক এই মামলা আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সাংবদিক নেতারা।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামছুন্নাহার সুমাইয়া বাদী হয়ে হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD