শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

জামালপুরে সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

হাসান আহাম্মোদ সুজন, জামালপুর প্রতিনিধি:নৃশংসভাবে সাংবাদিক শেলু আকন্দকে মেরে দু পা ভেঙে দেয়ার ঘটনায় অভিযুক্ত পৌর কাউন্সিলর রুনু খানসহ সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

গতকাল(২১ ডিসেম্বর )শনিবার দুপুরে দিকে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে,জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক নূরুল হক জঙ্গী, দৈনিক সংবাদের সাংবাদিক সুশান্ত কুমার দেব কানু, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিম, চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জার্নালের সাংবাদিক শওকত জামান, আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী, কবি জাকারিয়া জাহাঙ্গীর, ইসলামপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাবুল, সাংবাদিক আতিকুল ইসলাম রুকন, আবু সায়েম, নিপুণ জাকারিয়া, শিলা আহমেদ, মাসুদুর রহমান চৌধুরী ও শেলু আকন্দের বড় ভাই দেলোয়ার হোসেন আকন্দ।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ৬ আসামিসহ সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এর আগে ২৮ মে দুপুরে পৌর কাউন্সিলর রুনু খান ও তার ছেলে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব খান কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুকে মারধর করেছিলেন। মারধরের ঘটনায় হওয়া মামলায় প্রধান সাক্ষী ছিলেন সাংবাদিক শেলু আকন্দ। এর জের ধরে ১৮ ডিসেম্বর রাত ১১টায় দেওয়ানপাড়া এলাকায় শহররক্ষা বাঁধের বাইপাস সড়কে পৌর কাউন্সিলর রুনু খানের নির্দেশে শেলু আকন্দকে দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে দু পা ভেঙে গুঁড়িয়ে দেন রাকিব খান ও সহযোগীরা। এ ঘটনায় শেলু আকন্দের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৯ ডিসেম্বর দুপুরে অজ্ঞাতনামাসহ ৬জনকে আসামি করে জামালপুর থানায় মামলা করেন। পুলিশ রাকিব খানকে ওইদিন রাতে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন বাকি আসামিরা।

বক্তারা আরও বলেন, পৌর কাউন্সিলর রুনু খান পেশায় ছিলেন একজন কসাই। সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কিশোরগঞ্জের পৈত্রিক নিবাস থেকে তাদের বিতাড়িত করেছিলেন এলাকাবাসী। জামালপুরে এসে তিনি কিভাবে জেলা আওয়ামীলীগে জায়গা করে নিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তা অনুসন্ধান করলেই প্রকৃত চিত্র বের হয়ে আসবে। রুনু খানকে জেলা আওয়ামী লীগ থেকে বহিস্কার ও রাকিব খানকে জেলা ছাত্রলীগ থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন বক্তারা। এছাড়া রুনু খান গংদের হাতে জামালপুরের বিভিন্ন জমি দখলের ঘটনা দুদককে তদন্তের দাবি জানানো হয়। আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD