শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

জামালপুরে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার ছনকান্দায় রোববার (১২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এক অভিযান চালিয়ে ছয়টি প্যাথেডিন ইনজেকশনসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সোমবার (১৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মো: রফিকুল ইসলামে (৩৫) এর মুদি দোকানের সামনে থেকে শিমু বেগম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ছনকান্দা গ্রামের মো: মফিজ উদ্দিনের মেয়ে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬টি নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। নেশাজাতীয় ইনজেকশনগুলোর আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান জানান, শিমু বেগম বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ নেশাজাতীয় ইনজেকশন নশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন নিজ দখলে রাখায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল এর ২(ক) ধারার শাস্তি যোগ্য অপরাধ করেছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD