শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

জাতীয় ভোক্তা অধিকার:২০ টি প্রতিষ্ঠানকে ২.২২ লক্ষ টাকা জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন জেলা কার্যালয়ের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, টাঙ্গাইল, কক্সবাজার ও রাজশাহীতে বাজার তদারকি করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আফরোজা রহমান ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল কর্তৃক সূত্রাপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে ন্যাশনাল ফার্মেসী, মেসার্স কণা ফার্মেসী, চৈতি ফার্মেসী, ক্যাপিটাল ফার্মেসী, সরকার ফার্মেসী, ইসলাম মেডিকেল, দিয়া রাত্রী ফার্মেসী, লায়লা মেডিকেল সাপ্লাই, সেন্ট মেরিস ফার্মেসী, অপা ড্রাগ হাউসকে যথাক্রমে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বীনা ফার্মেসীকে ১০,০০০/- (দশ হাজার) টাকাসহ মোট ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া দেশব্যাপী ৪টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৭,০০০/- (সাত হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,৭৫০/- (এক হাজার সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়।

গত ১৬ জুন ২০১৯ তারিখে ৬টি বাজার তদারকি ও ২টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২০টি প্রতিষ্ঠানকে মোট ২,২২,০০০/- (দুই লক্ষ বাইশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আদায়কৃত জরিমানা হতে ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,৭৫০/- (এক হাজার সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD