শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

জাতীয় ঐক্যকে সুসংহত থাকার আহবান জানালেন ড. কামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বিজয় দিবসে জাতীয় ঐক্যকে সুসংহত করার আহবান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম, সেই শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে, সেটি যেকোনো দিক থেকে হোক, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।আসুন আমরা ঐক্যকে সুসংহত করি। মনে রাখবেন ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।

স্বাধীনতার ৪৭তম বার্ষিকীতে আজ রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, লাখ লাখ লোক জীবন দিয়েছেন দেশ স্বাধীন করতে। তাদের আত্মত্যাগকে আমরা যেন ঠিকভাবে মূল্যায়ন করি, সে বিষয়ে বিজয়ের দিনে আমাদের শপথ নেয়া দরকার।

সব মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়ে সংবিধান প্রণেতা বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছিল, তারা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে হবে। তাদের স্বপ্ন ছিল সব মানুষ নিরাপদে থাকবে, কর্মসংস্থান হবে, দেশে আইনের শাসন থাকবে। আমাদেরকে এগুলো নিশ্চিত করতে হবে।

ঐক্যফ্রন্ট শীর্ষ নেতা কামাল আরও বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ—এই চার মূলনীতির বাংলাদেশ দেখতে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন। আজ সেটি অনুপস্থিত।আমরা সেই বিষয়গুলো সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাব।

লাঠিয়াল ব্যবহারকারীদের বয়কটের আহবান জানিয়ে ড. কামাল বলেন, এখনও যারা রুগ্ণ রাজনীতির চর্চা করছে, যারা লাঠিয়াল ব্যবহার করছে, যারা কালো টাকা ব্যবহার করে, যারা জনগণের অধিকারকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো রকমের সন্ত্রাস, জোর জবরদস্তি, লাঠিয়ালদের ভূমিকা মেনে নেয়া যায় না।তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় ঐক্যফ্রন্ট শীর্ষ নেতার সঙ্গে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD