শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

জরিমানা করা কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন, আড়ংয়ের ক্ষমতা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

ছয় দিন আগে যে পাঞ্জাবি ৭১৩ টাকায় বিক্রি করা হয়েছিল, সেই একই পাঞ্জাবি ১৩০৫ টাকায় বিক্রি করেছে আড়ং। এমন অভিযোগে আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদফতর সংরক্ষণ কর্তৃপক্ষ। একইসাথে আড়ংয়ের শাখাটিকে ২৪ ঘণ্টা বন্ধ রাখারও নির্দেশ আসে। দুপুরের পর থেকে বন্ধ থাকলেও রাত সাড়ে ৮টার দিকেই খুলে দেওয়া হয় আড়ংয়ের শাখাটি।

ঐদিন রাতেই আড়ংকে জরিমানা করা কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রাত ১১টায় জরুরিভাবে এই কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন দিয়েছে। ভোক্তা অধিদফতর সংরক্ষণ কর্তৃপক্ষের উপপরিচালক পদ থেকে বদলি করে তাকে আগামী ১৩ জুন সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।

আড়ং এ অভিযান চালানো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অফিসার (উপ-পরিচালক) মনজুর মো. শাহরিয়ারকে সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনে বদলি করার সেই আদেশের একটি কপি সোমবার দিবাগত রাতে ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

এর আগে, রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে পাঞ্জাবির দাম বেশি রাখার অভিযোগে আড়ংকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযানকালে তারা দেখেন, আড়ংয়ের ওই শো-রুমে ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

জানা গেছে, গত ২৫ মে একজন ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১ হাজার ৩১৫ টাকা। এ চিত্র তুলে ধরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন ওই ভোক্তা। এর পরিপ্রেক্ষিতে গতকাল উত্তরা আড়ং-এ অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় সংস্থাটি। এ সময় বেশি দাম রাখার কোনো কারণ জানাতে পারেনি আড়ংয়ের ওই শো-রুমের কর্মকর্তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, আড়ং একটি ব্র্যান্ড। দেশি ভালো পণ্য বিক্রি করে বলে তাদের প্রতি ক্রেতাদের রয়েছে আস্থা ও সরল বিশ্বাস। এটি পুঁজি করে কৌশলে ক্রেতাদের ঠকাচ্ছে, যা ভোক্তা আইনপরিপন্থী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD