এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি:জমি দখলকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় তৈয়ব আলী মন্ডল নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট বাজারে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কবুরহাট বাজার সংলগ্ন জমি নিয়ে ওই এলাকার বিশ্বাস পরিবারের সাথে একই এলাকার মন্ডল পরিবারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে আজ রোববার ছাইদুল বিশ্বাস পরিবারের লোকজন জমি দখল নিয়ে ঘর নির্মান করতে যায়। এ সময় তৈয়ব মন্ডল বাধা দিতে গেলে এবং জমিতে পুতে রাখা একটি খুটি ভেঙে ফেললে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাইদুল বিশ্বাসের লোকজন তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তৈয়বকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে তৈয়ব মন্ডল (৬০) কে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।