শিরোনাম :
আগামী পাঁচ দিন বৃষ্টিমুখর আবহাওয়া, তাপমাত্রা কমার আভাস নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে কেন উদ্যোগ নয় : হাইকোর্টের প্রশ্ন জিয়া হত্যা মামলার পলাতক আসামি সেনা হেফাজতে, তদন্তে গুরুত্ব পাচ্ছে জিজ্ঞাসাবাদ বিমানের বহরে যুক্ত হতে পারে আরও ২০ উড়োজাহাজ, এগোচ্ছে লিজ ও ক্রয় পরিকল্পনা বিশ্বকাপ ফাইনালে শিরোপার পাশাপাশি নজর গোল্ডেন বুটের লড়াইয়ে জনসেবাকেই প্রশাসনের মূল লক্ষ্য হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র সুসংহত করতে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান মির্জা ফখরুলের দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত: দুর্যোগ সচিব গাজায় ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত, জানাজায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার অভিযোগ বাণিজ্য, এআই ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে একমত চীন-কাজাখস্তান

জনসেবাকেই প্রশাসনের মূল লক্ষ্য হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জন এবং সরকারের অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অতীতের প্রশাসনিক রাজনীতিকরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণকেন্দ্রিক প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সমাজের সুবিধাপ্রাপ্ত অংশ হিসেবে জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং নিজেদের কখনো শাসক হিসেবে বিবেচনা করা উচিত নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য সঠিক ও নির্ভুল পরিসংখ্যান অপরিহার্য। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আরও সক্ষম ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, নির্ভরযোগ্য তথ্য ছাড়া বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং প্রবাসী আয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব খাতকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিস্তার প্রয়োজন। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের ওপরই বর্তায়। তাই প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকিতে নিয়মনীতি অনুসরণ এবং জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম বক্তব্য দেন।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD