শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জনকল্যাণে রাজনীতি, ব্যক্তি স্বার্থে নয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: জনকল্যাণমুখী রাজনীতিই পারে একটি দেশ ও জাতিকে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে। যেকোনো দেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে রাজনীতির ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে বাধা অতিক্রম করা সম্ভব। মনে রাখা উচিত, বাংলাদেশের জন্ম রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে দল ও মতের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পথটি কখনো মসৃন ছিল না। এখনো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। যে কারণে জনগণের দাবি নিয়ে গণতন্ত্র পুনরুত্থানে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে।

রাজনীতিকদের যে বিষয়টি অবশ্যই স্মরণ রাখা উচিত তা হলো, রাজনীতিবিদদের গণমানুষের পক্ষেই থাকতে হবে; যদিও বর্তমানে আমরা এর ব্যত্যয় লক্ষ দেখা যায়। রাজনীতিতে পেশিশক্তির প্রভাবমুক্ত হয়নি। সেই অবস্থা থেকে রাজনীতিকে বের করে আনতে না পারলে যে ক্ষতি হয় তারও উদাহরণ দেশের রাজনৈতিক অঙ্গনে আছে কিন্তু। তবে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করলে মানুুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা যায়। মানুষ তাদের প্রিয় নেতা হিসেবে স্মরণ করে রাখে।

অন্যদিকে, আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন ও দেশের উন্নয়ন হাত ধরাধরি করে চলে। আদর্শচ্যুত রাজনীতি সমাজ বা রাষ্ট্রকে কিছু দিতে পারে না। আবার নেতৃত্বে অযোগ্য ও অদক্ষ হলে নৈরাজ্য দেখা দেয়। এমন অনেক উদাহরণও এ সমাজে রয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনীতির গুণগত মানের ওপরই নির্ভর করে রাষ্ট্রের উন্নতি। এ জন্য রাজনৈতিক মূল্যবোধের বিষয়টিও ভুলে গেলে চলবে না।

একটি কথা অবশ্যই স্বীকার করতে হবে, অর্থ ও পেশিশক্তির প্রভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে আদর্শ, জনকল্যাণ, আত্মত্যাগ ও নৈতিকতা কিছুটা হলেও দুর্বল হয়েছে। তবে সদিচ্ছা থাকলে কোনো অপশক্তি জাতির প্রত্যশা পূরণে জনকল্যাণমুখী রাজনীতির বিকাশ রোধ করতে পারবে না বলেই আমরা মনে করি।

এ জন্য প্রয়োজন ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে জনকল্যাণে রাজনীতি করতে হবে। তবেই সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তা-ই রাজনৈতিকবিদ কাছে আজকের প্রত্যশা আরো জোরালোভাবে, জনকল্যাণে রাজনীতি করুন, ব্যক্তি স্বার্থে নয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD