শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ছয় হাজার কেজি এসিআই কোম্পানীর লবন জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ মে, ২০১৯
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সফল অভিযানে শহরের ব্যাপারীপাড়া থেকে ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর লবন জব্দ

ঝিনাইদহ থেকে মোঃ জাহিদুর রহমান তারিক।।ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাই কোর্ট থেকে বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর প্যাকেটজাত লবণ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় জব্দকৃত লবণ ধ্বংস করার পাশাপাশি শাহনাজ এন্টারপ্রাইজের মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ব্যাপারীপাড়া এলাকায় একটি বাড়িতে বিক্রয় নিষিদ্ধ এসিআই কোম্পানীর বিপুল পরিমাণ লবণ মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার প্যাকেট লবণ জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD