শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ছোটআঁচড়ায় ছাত্রকে বলাৎকার করল শিক্ষক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,শার্শা(যশোর)প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রকে বলাৎকার করেছে তারই গৃহ কোরআন শিক্ষক আপেল উদ্দিন (৫০) নামে এক লম্পট। মঙ্গলবার সকালে শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।বলাৎকারের শিকার ছাত্র বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ছেলে।
এ ঘটনার পর থেকে ওই শিক্ষক ঘরে তালা মেরে পালিয়েছে।

ঘটনার শিকার ছাত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ১০ টার সময় হুজুরের বাড়ির সামনে গেলে তিনি আমাকে ডাক দেন। কিন্তু আমি তখন তাকে বলি সকালে দেখা করবো। পরের দিন মঙ্গলবার(আজ) সকালে হুজুরের বাড়ির সামনে দিয়ে হেঁটে আসার সময় আমি দেখি হুজুর উঠান ঝাড়ু দিচ্ছেন। তখন আমি তাকে জিজ্ঞেস করি কাল রাতে কেন ডাকছিলেন। তখন তিনি আমাকে তার বাড়ির ভিতরে নিয়ে যান। তখন তার বাড়িতে কেউ ছিল না। হুজুরকে ঘরের দরজা বন্ধ করতে দেখে, আমি তাকে বলি দরজা বন্ধ করছেন কেন।আমি স্কুলে যাব। তখন হুজুর আমাকে বলে স্কুলে পরে যেও বলেই দরজা বন্ধ করে আমাকে ঝাপটে ধরে খারাপ কাজ করে। তখন আমি চিৎকার করলে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে।
ছাত্রের দাদা বলেন, কোরআন শিক্ষক আপেল তার বাড়িতে সকাল বেলা তার নাতিকে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে বলাৎকার করে। এসময় সে চিৎকার দিলে তার গলা চেপে ধরে। পরে আশে পাশের লোকজন তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে আপেল উদ্দিনকে মারধর করে।এ ঘটনায় স্থানীয় মাতুব্বাররা তার বিচার করবে বলে আশ্বাস দিয়েছেন।

ওই গ্রামের বাসিন্দা বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, আমি লোক মুখে শুনেছি ওই হুজুর একজন খারাপ চরিত্রের লোক। তাই স্থানীয়ভাবে তার বিচার না হয়ে, আইনের মাধ্যমেই হওয়া উচিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আপেলের বাড়ি তালা দেয়া। এসময় এলাকার একাধিক লোকজন অভিযোগ করেন, এর আগেও সে খারাপ কাজ করেছে। তার এধরনের আচারণে তার নিজের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরে বেনাপোলের সাদীপুর গ্রাম থেকে চলে এসে ছোট আঁচড়া গ্রামে বসবাস শুরু করে।

বেনাপোল পোর্ট থানার এস আই পিন্টু লাল বলেন, এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া এধরনের স্পর্শকাতর ঘটনা যাচাই-বাছাই করার জন্য থানা থেকে ছোট আঁচড়া গ্রামে পুলিশ পাঠানো হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD