শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

পঞ্চগড়ের বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২ সেপ্টেম্বর) প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর অভিভাবকরা। পরে তারা বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজুর বোদা থানাপাড়া এলাকার বাসায় প্রাইভেট পড়তে যায় ওই ছাত্রী। সেখানে কেউ না থাকায় ছাত্রীটি চলে আসতে চাইলে শিক্ষক ছাত্রীটিকে জোর করে যৌন হয়রানি করে। পরে সে বের হয়ে বাসায় গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়। এ ঘটনায় অভিভাবকেরা তাকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের কাছে গিয়ে বিষয়টি অবহিত করেন এবং একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু এ ব্যাপারে প্রধান শিক্ষক কোনও পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় সংসদ সদস্য এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ছাত্রীটির পরিবার।

শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কিছুই করিনি। আপনারা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল বলেন, স্কুলছাত্রীর অভিভাবকের কাছ থেকে কোনও ধরনের অভিযোগ পাইনি।

অভিযোগ দায়ের করার বিষয়ে শিক্ষার্থীর মা জানান, আমি অভিযোগ করেছি এবং অভিযোগপত্রের একটা রিসিভ কপিও রয়েছে আমার কাছে আছে। প্রধান শিক্ষকের অভিযোগ পুরোপুরি মিথ্যা।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহমুদ হাসান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগপত্র পেয়েছি। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তা বিধান ও অশালীন আচরণকারী ওই শিক্ষকের বিরুদ্ধে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD