শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

চৌবাড়িয়াতে আশা সমিতি ম্যানেজারের বিরুদ্ধে হয়রানীর অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

একেএম বাবু,রাজশাহী প্রতিনিধি:নওগাঁ মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের তথাকথিত আশা সমিতির শাখা ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধে অসহায় সাধারন সদস্যদের সাথে বিভিন্ন ভাবে অনৈতিক কাজ কর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। চৌবাড়িয়া বাজার তথাকথিত আশা সমিতিতে আওরপাড়া গ্রামের বাবুলের স্ত্রী আসমানী উক্ত সমিতিতে সদস্য রয়েছে। তার কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন ২০১৭ সালে ১২ই ডিসেম্বর দুই শত টাকার ডিপিএস এবং সাপ্তাহিক ৬০ টাকা হারে সঞ্চয় জমা দিয়ে সদস্য হিসেবে ভর্তি হয়েছি। তিনি বলেন তাদের অফিসের নিয়ম অনুযায়ী লোনের টাকা পরিশোধ করেছি। এদিকে ভুক্তভোগী আসমানী বলেন আশা অফিসে নতুন লোনের জন্য আমি আবেদন করলে ২২দিন ঘুরানোর পর গত ১৯ নভেম্বর সোমবার ম্যানেজার পঞ্চাশ হাজার টাকা লোন দেবেন বলে অফিসে ডাকেন। কিন্তুু শর্ত ম্যানেজারকে আট হাজার টাকা দিতে হবে। সে টাকা না দিতে চাইলে সমিতির লোন, তথাকথিত ডিপিএস ও সদস্য পদ বাতিল করেছেন ম্যানেজার। এ বিষয়ে আসমানী মন্তব্য করে বলেন, বহুরূপী লোভী এই আশার ম্যানেজার, তাই তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, দূর্নীতি দমন কমিশন দুদক, ডিসি, এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা,স্থানীয় সচেতন নাগরিক সহ সকলের কাছে তদন্তের দাবী তুলেছেন ভুক্তভোগী। এদিকে সভানেত্রী বিলকিস আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অনুরোধ করে ম্যানেজারকে বলেছি, ভালো সদস্য এ পরিবারকে লোন দিলে কোন সমস্যা নাই বাদ দিয়েন না। তিনি বলেন অন্য ব্যক্তিদের কাছ থেকে শুনেছি আসমানীর কাছে নাকি আট হাজার টাকা চেয়েছেন আশা সমিতির ম্যানেজার, কিন্তুু তা কেন দেবে। তাহলে মিথ্যা প্রলোভন দিয়ে সভানেত্রী করার মানে কি? অপরদিকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চৌবাড়িয়া বাজার তথাকথিত আশা সমিতির ম্যানেজার শহিদুল ইসলামের কাছে সাংবাদিক পরিচয়ে মুঠো ফোনে জানতে চাইলে তিনি অহংকার দিয়ে বলেন আমি আশা সমিতির ম্যানেজার কাকে লোন দেবো আর না দেবো সেটা আমার ব্যাপার। তিনি আবার স্থানীয় এক তথাকথিত নেতাকে দিয়ে সাংবাদিক কে ফোন দিয়ে হুমকি দিয়েছে। সে কারনে ফুঁসে উঠেছে রাজশাহীর সাংবাদিক সমাজ, সামাজিক সংগঠন, ন্যাশনাল ক্রাইম অবজারভেশন এন্ড লিগ্যাল এইড সংস্থা এবং বঙ্গবন্ধু জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন রাজশাহীর পক্ষ থেকে অত্র আশা সমিতির ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতা কর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD