শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে মামুন আলী নামে এক জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো: জিয়া হায়দার এ রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৫ ফেব্রæয়ারী দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের আকুব্বর আলীর ছেলে মামুন আলী যৌতুক না পেয়ে তার নিজ স্ত্রী সাগরী খাতুনকে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের পিতা রহিম বক্স বাদী হয়ে দামুড়হুদা থানায় মামুনসহ ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

এ মামলার তদন্ত শেষে দামুড়হুদা থানার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুল মোতালেব সরকার একই বছরের ৩১ মে মামুন আলীকে অভিযুক্ত করে আাদলতে চার্জশীট দাখিল করেন।

বিজ্ঞ আদালত আলোচিত এ মামলায় মোট ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য পরীক্ষা নিরীক্ষা শেষে একমাত্র অভিযুক্ত আসামী মামুন আলীকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদন্ডাদেশ দেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD