শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

চিত্রা নদীতে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
নড়াইলের চিত্রা নদীতে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জার্মান-বাংলা ডেস্ক: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নড়াইলের চিত্রানদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতুর নিকটে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।

সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. জাফর উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুু, নড়াইল পৌরসভার চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ।

জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, প্রাণ বেভারেজ লিমিটেডের সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রা নদীর পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু (চিত্রা ব্রীজ) পর্যন্ত ৩ কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় আশ-পাশের বিভিন্ন জেলা থেকে আসা নারী মাল্লা পরিচালিত ৪ নৌকা পুরুষ মাল্লা পরিচালিত ৮টি নৌকা অংশগ্রহণ করে।
সারি গান, ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনি নৌকা বাইচ দেখতে আসা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

নৌকা যোগাযোগ ও পরিচালনা উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, এ নৌকা বাইচ আয়োজনের মধ্যদিয়ে তারা নিজেরা আনন্দ পান এবং অন্যকে আনন্দ দেন ।নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ফাহিম শাহরিয়ার খান জানান,এসএম সুলতান নৌকা বাইচের জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি।এ দিনটি এলে আমরা মজা করে নৌকা বাইচ দেখি।

চিত্রা নদীর দু’ধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছপালার ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষনীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

গ্রাম-বাংলার ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দূর-দূরান্ত থেকে দেখতে আসা হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় চিত্রা নদীর দু’পাড় উৎসবের নগরীতে পরিণত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা জেলা শহর নড়াইল সেজেছিল বর্ণিল সাজে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD