শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জনতার বাংলাদেশ পার্টির আইনি নোটিশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে লিগ্যাল নোটিশ দিয়েছে জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি।

সেখানে বলা হয়েছে, গত ১৩ মার্চ এডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মোলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন।

“কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম ইলিয়াস কাঞ্চনের ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ-এর নাম প্রায় একইরূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তেমনি গণতন্ত্রের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।”

নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়া সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

“রাজনীতি দলগুলো কোন প্রকার হাসি তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে জনতার বাংলাদেশ পার্টি’র পক্ষ থেকে “জনতার পার্টি বাংলাদেশ” নামে দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসাথে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD