শিরোনাম :
সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী পোশাককর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই বাস থেকে তাঁকে উদ্ধার করে। গতকাল রোববার রাত ৯টা থেকে ১১টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বাসের চালক বাবু মল্লিক (২৪), গাড়ির মিস্ত্রি আবদুল আজিজ (৩০), বাসের সুপারভাইজার বলরাম (২০) এবং তাঁদের সহযোগী সোহেল (২২) ও মকবুল হোসেন (৩৮)।

পুলিশ জানায়, ধামরাইয়ে শ্রীরামপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন ওই পোশাককর্মী। রাত নয়টার দিকে কারাখানা ছুটি হলে ওই নারী বাসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি থাকেন ধামরাইয়ের ইসলামপুরে। কারখানা থেকে দূরত্ব ২০ মিনিটের। এ সময় ঢাকাগামী যাত্রীসেবা পরিবহন নামের একটি বাস এলে এতে তিনি উঠে পড়েন। বাসটি শ্রীরামপুর থেকে পরের স্টেশনে কালামপুরে গেলে সব যাত্রী নেমে যায়। ওই পোশাককর্মী একাই থেকে যান। এ সুযোগে বাসের চালক বাবু ও মিস্ত্রি আবদুল আজিজ তাঁকে ধর্ষণ করেন। তখন বাস চালাচ্ছিলেন সোহেল। অন্যরা এই কর্মীকে হাত-পা ধরে রাখেন। এ সময় ওই সড়ক দিয়ে টহল পুলিশ যাচ্ছিল। তখন ওই নারীর চিৎকারে পুলিশ বাসটিকে থামানো সংকেত দেয়। কিন্তু চালকের আসনে যিনি ছিলেন, তিনি সংকেত অমান্য করে গাড়ি চালিয়ে যান। পুলিশ সাত কিলোমিটার ধাওয়া করে বাসটিকে ইসলামপুর থেকে আটক করে। এরপর ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী মামলা করেছেন। বাস থেকে আটককৃত ব্যক্তিরা ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আর ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুন চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়েছিলেন। দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের পর হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে যায়। এ ঘটনায় করা মামলার রায়ে আদালত বাসটির চালক হাবিবুর (৪৫), চালকের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) ফাঁসির আদেশ দেন। আর বাসের সুপার ভাইজার সফর আলীকে (৫৫) সাত বছরের কারাদণ্ড দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD