শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি, সতর্ক বিজিবি

বান্দরবান প্রতিনিধি :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়েছে। দীর্ঘদিন পর গোলাগুলির শব্দ পেয়ে ঘুমধুমের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) রাত ১০টার পর ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে টানা সাত থেকে ১০ মিনিট ধরে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।

ঘুমধুমবাসীর ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা বা আরএসও’র মধ্যে এ গোলাগুলি হয়েছে।

এদিকে ঘটনার পর পরই সীমান্তে টহল দলে সদস্য সংখ্যা ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।

ইউপি সদস্য নুর মোহাম্মদ ভূট্টো জানান, গুলির শব্দ শুনে সীমান্তের বাসিন্দারা বেশ আতঙ্কিত।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, সীমান্তের এপারে কোনো সমস্যা নেই, ওপারে গোলাগুলি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD