শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গৌরীপুরে স্কুল ছাত্রী গণধর্ষণের:গ্রেফতার ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০১৯
ধর্ষক শাহিন মিয়া ও নয়ন মিয়া

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :জিকির মাহফিল থেকে ফুসলিয়ে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে ৬ষ্ট শ্রেণির এক শিশু ছাত্রীকে। ধর্ষণের শিকার ওই শিশুটির প্রচুর রক্তক্ষরন হওয়ায় বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সোমবার (১৮ মার্চ) রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভালকারপুর গ্রামের পশ্চিম উলুয়াকান্দা এলাকায় এ গণধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিশুটির মামা লিটন মিয়া (৩৫) বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১০/৫৬ তাং১৯/০৩/১৯)। পুলিশ এ ঘটনার সাথে জড়িত উল্লেখিত একই গ্রামের মৃত আব্দুল মুন্নাফের ছেলে শাহিন মিয়া (৫৫) ও ইদ্রিস আলী ছেলে নয়ন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে স্থানীয় জনতা ধর্ষক নয়ন মিয়াকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। পরে নয়নের দেয়া স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে অপর ধর্ষক শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে প্রকাশ, সোমবার রাত ৮টার দিকে ভালুকাপুর গ্রামে স্থানীয় আলতু মিয়ার বাড়িতে অনুষ্ঠিত জিকির মাহফিলে যায় ওই শিশুটি। এসময় শাহিন মিয়া শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে শাহিন মিয়া, নয়ন মিয়া ও অজ্ঞাত আরো দু’জন তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে ওই শিশুটি উক্ত ধর্ষণের ঘটনা তার পরিবারের লোকজনকে জানায়।

শিশুটির মামা মামলার বাদী লিটন মিয়া সাংবাদিকদের জানান, ধর্ষণের শিকার তার ভাগ্নির প্রচুর রক্তক্ষরন হওয়ায় মঙ্গলবার সকালে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় ওইদিনই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD