শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গোবিন্দগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শহরগছি হাইস্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের আয়েজ উদ্দীনের মেয়ে একই গ্রামে আত্মীয়তার সুবাদে মামার বাড়ীতে বেড়াতে যায়। গত ২৫ আগস্ট রোববার দুপুরে ওই বাড়ীর আঙ্গিনায় মামাতো ভাই শরিফুল ইসলামের সাথে সে লুডু খেলছিল। লুডু খেলার একপর্যায়ে মেয়েটিকে শরিফুল সেখানে তাকে অপেক্ষা করতে বলে তার মোবাইল ফোনটি রেখে নিজ ঘরে চলে যায়। এরপর ঘরে গিয়ে তার স্ত্রী মনখুশিকে লুডু খেলতে পাঠিয়ে দিয়ে শরিফুল তার নিজ ঘরে অবস্থান করছিল।

এদিকে পূর্ব পরিকল্পিতভাবে মনখুশি তার স্বামী শরিফুলের রেখে যাওয়া ফোনটি তাদের ঘরে রেখে আসতে বলে মেয়েটিকে। মেয়েটি ঘরে ফোন রাখতে গেলে তার মামাতো ভাই শরিফুল তাকে ঘরের ভেতর রেখে বাইর থেকে সিটকিনি বন্ধ করে দেয়। ওই ঘরে পূর্বে থেকে অবস্থান করা শরিফুলের বন্ধু প্রতিবেশী লিটন মিয়া মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে পাশের বাড়িতে অবস্থানরত তার বাবা এগিয়ে এলে লম্পট লিটন মিয়া জানালা ভেঙে পালিয়ে যায়। ওই ঘটনায় মেয়ের বাবা আয়েজ উদ্দীন বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) একেএম মেহেদী হাসান জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD