শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্দা জেলা প্রতিনধি:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৬৮ বোতল ফেন্সিডিল ও টয়োটা কার সহ ঢাকা সাভার এলাকার পেশাদার মাদককারবারি ও ব্যবসায়ী মেহেদী শেখ হীরা (৩০) গ্রেফতার হয়েছে।

আজ ১৩ ডিসেম্বর ভোর অনুমানিক সাড়ে চার ঘটিকায় গোবিন্দগঞ্জ থানার এএসআই আসাদুজ্জামান নেতৃত্বে একটি টিম গোবিন্দগঞ্জ – ঘোড়াঘাট রোডে রাত্রি কালিন ডিউটি করার সময় চাষকপাড়া বন্ধন পেট্রোল পাম্পের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিমান্ত হতে আসা একটি টয়োটা ঢাকা মেট্রো-গ ১২-৪৮৪১ কার আটক পূর্বক তল্লাশি করে কারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ২৬৮ বোতল ফেন্সিডিল সহ পেশাদার মাদক ব্যবসায়ী মেহেদী শেখ হীরা (৩০) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ী মেহেদী শেখ হীরা (৩০) ঢাকা জেলার সাভার উপজেলার মির্জানগরের কুরগাও গ্রামের গোলাম মাহমুদের ছেলে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ২ লাখ ৬৮ হাজার টাকা। উল্লেখ্য যে, আসামি মেহেদীর বিরুদ্ধে চুরি ও মাদকের ২ টি মামলা নাটোর ও বগুড়া আদালতে বিচারাধীন আছে। ফেন্সিডিলসহ গ্রেফতারের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD