শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গোবিন্দগঞ্জে টেন্ডার ছাড়াই দশ লক্ষাধিক টাকার গাছ বিক্রি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
গোবিন্দগঞ্জে টেন্ডার ছাড়াই দশ লক্ষাধিক টাকার গাছ বিক্রি

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে সামাজিক বনায়ন বিভাগের দশ লক্ষাধিক টাকার গাছ টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে গাছটাকার সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মোল্লা ও ইউপি সদস্য জয়নালের সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি কইপাড়া মনতাজ এর বাড়ী থেকে জয়নালের বাড়ী পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় সামাজিক বনায়নের আওতায় প্রায় দেড় যুগ আগে ইউক্লিপটার্স সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এ সড়কের প্রায় ৭শ’ গাছ গত কয়েকদিন ধরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের ছত্রছায়ায় এক শ্রেনীর অসাধু ব্যক্তি প্রকাশ্যে এসব রাস্তার গাছ কাটার মহোৎসব চালাচ্ছে। দিনে- দুপুরে অবৈধ ভাবে গাছ কাটা অব্যাহত থাকলেও তা যেন দেখার কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গাছ ক্রেতা জানান, বিক্রি করা এসব গাছের মূল্য দশ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে। যেহেতু অবৈধভাবে বিক্রি করা হয়েছে। সেখানে তো গাছ ক্রেতা কম মূল্যেই কিনবে।

নিয়মানুসারে জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিপক্ক গাছ বিক্রির জন্য টেন্ডার আহবান করবেন। এরপর উপজেলা প্রশাসন অনুমোদনের সকল প্রক্রিয়া শেষে গাছ কাটার অনুমতি দেবেন। অভিযোগ রয়েছে সরকারী এই নিয়ম-নীতির তোয়াক্কা না করে ওই প্রভাবশালী মহল উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এসব গাছ কাটছেন। এতে করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে- অন্যদিকে সরকার এ খাত থেকে বিপুলপরিমান টাকার রাজস্ব হারাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আমরা ভাল-মন্দ কিছু বললে গেলে তারা আমাদের সমস্যায় ফেলবে। এজন্য আমরাও কিছু বলিনা। সড়কে গাছগুলো থাকার কারণে শোভাবর্ধণ ও পথচারির ছায়া প্রদানসহ প্রাকৃতিক সুন্দর্য বৃদ্ধি করেছিল। গাছগুলো কাটার পর এলাকাটি মহা শ্বশানের মত হয়ে গেছে।

এ বিষয়ে সামাজিক বনায়নের সভাপতি রঞ্জু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে আলাপ করা হয়। চেয়ারম্যানের অনুমতি নিয়েই গাছগুলো কাটা হচ্ছে। সেই সাথে সাংবাদিক সহ উপজেলার প্রশাসনকে ম্যানেজের জন্য চেয়ারম্যান দুই লক্ষাধিক টাকা নিয়েছেন।
এ নিয়ে ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, চেয়ারম্যানের কথা মত গাছগুলো কাটা হচ্ছে। আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন।

গাছ বিক্রির বিষয়ে ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মান্নান মোল্লার নিকট জানতে চাইলে তিনি গাছকাটার বিষয়টি স্বীকার করে জানান, টেন্ডার ছাড়াই গাছগুলো বিক্রি করা হয়েছে। তিনি আরো জানান, উপজেলা প্রশাসন সহ স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করে আমরা গাছগুলো কাটতেছি।

স্থানীয়দের দাবী সরকারী নিয়মনীতি ছাড়া বিনা টেন্ডারে অবৈধ ভাবে এসব গাছ কাটা ও বিক্রির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে গাছ কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
বিনা টেন্ডারে গাছ বিক্রির বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, গাছ কাটার বিষয়টি আমি জেনেছি। গাছকাটা বন্ধ করে দেয়া হয়েছে। তবে টেন্ডার ছাড়াই যদি গাছগুলো কাটা হয়। তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD