গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল ও এএসআই আনিস, এএসআই সাইফুল এর নেতৃত্বে পৌরসভাধীন চার রাস্তার মোড় হতে মাদক মামলার আসামি ১। সাবু মিয়া (৩৫) ও ২। আঃ হান্নান কে ৫২ পিস ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
ইয়াবা ও ফেন্সিডল সহ গ্রেফতাকৃত ১। সাবু মিয়া (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার বিজরুক বোয়ালিয়া গ্রামের ঘোষপাড়ার মৃত বেলাল ছেলে ও ২। আঃ হান্নান উপজেলার কালিকাডোবা গ্রামের বাসিন্দা।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবা ও ফেন্সিডিল এর মূল্য ১৭ হাজার ৬ শত টাকা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।