শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গোবিন্দগঞ্জে অবৈধভাবে শ্যালোমেশিন দিয়ে তোলা হচ্ছে বালু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীসহ অত্র এলাকার বিভিন্ন স্থান হতে অবৈধ ভাবে শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলনের খবর নতুন নয়। বহুদিন হলো ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু উত্তোলনের সত্যতা যেমন রয়েছে তেমনি উপজেলা প্রশাসনের পক্ষ হতে একাধিকবার অভিযান পরিচালনার করে জেল জরিমানার খবরোও রয়েছে। এবং উপজেলা জুড়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকলেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হয়ে নিত্য নতুন স্থান হতে বালু উত্তোলন ধারাবাহিক ভাবে চলছে।

উপজেলার তালুককানু পুর ইউনিয়নের বেড়া মালঞ্চা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে আনারুলের ৪ হতে ৫ শতকের একটি জলা জমি কে ভাড়া নিয়ে চিহিৃন্ত বালু খেকো বালুয়া এলাকার মমতাজ আলীর ছেলে রমজান আলী। সে স্থানীয় প্রভাবশালী ও উপজেলা ভূমি অফিসের কতিপয় ব্যক্তিদের ম্যানেজ করে শ্যালো মেশিন দিয়ে ড্রেজিং করে আবাদি জমি ও বসত বাড়ীর পাশে হতে অবৈধ ভাবে এসব বালু উত্তোলন করছে।
জমির মালিক স্থানীয় পেশীশক্তিধর প্রভাবশালী আনারুল জানান,আমি পুকুর খননের জন্য রমযান আলীকে জমি প্রদান করেছি সে সেখান হতে বালু উত্তোলন করছে।

ইউপি চেয়ারম্যানের আত্মীয় পরিচয়দানকারীর বালু খেকো রমজান আলী জানান,সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে মৌখিক অনুমতি নিয়ে এসব বালু উত্তোলন করছি।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান আতিক জানান, আমার আত্মীয় হোক আর কেউ হোক অপরাধী সে অপরাধী আর অপরাধীর অপরাধের শাস্তি আইন অনুসারেই হওয়া উচিত। তিনি এসময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে অত্র এলাকায় অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ জানান,অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। তিনি আরো বলেন বালু উত্তোলনকৃত স্থানীয়দের নিকট হতে লিখিত অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD