শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

গোপালগঞ্জে ওসির পরকীয়া নিয়ে সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এনামুল কবীরের পরকীয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াছিন শেখ (৩৫) নামে এক যুবক। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াছিন শেখ ওসির বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ইয়াছিন শেখ বলেন, আমার স্ত্রীর সাথে দীর্ঘ ৯ মাস ধরে টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল কবীর পরকীয়া করে আসছে। গত ১৩ সেপ্টেম্বর আমি ঢাকা যাই। ঢাকা থেকে ওই দিন গভীর রাতে বাড়ীতে ফিরে আসি। ওসি এনামুল কবীর টুঙ্গিপাড়া গ্রামে আমার বাড়ির শয়ন কক্ষে ঢুকে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় আমি চিৎকার দিলে ওসি, আমার শ্যালক, শ্বাশুড়ি ঘর থেকে বের হয়ে আমাকে খুঁটির সাথে বেধে ফেলে। আমাকে পাগল আখ্যা দিয়ে তারা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ওসি এ কে এম এনামুল কবীর আমাকে এ ঘটনার পর হয়রানী করে আসছে। তিনি আমাকে মাদক মামলায় আসামী করার হুমকি দিয়েছে। ইতিমধ্যে আমাকে বাগেরহাট থানায় মাদক ও ব্যাংক চেক অবমাননা মামলার আসামী করা হয়েছে।

ইয়াছিন আরো বলেন, আমার স্ত্রীর সাথে ওসির পরকীয়া নিয়ে আমি গোপালগঞ্জের পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। গোপালগঞ্জের এএসপি (সার্কেল সদর) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি তদন্ত করেছেন। আমার সংসারের সুখ-শান্তি ফিরিয়ে আনতে আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবি করছি।

অভিযুক্ত টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল কবীর পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ইয়াছিন ও তার স্ত্রীকে চিনি না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। একটি মহল ষড়যন্ত্র মূলকভাবে ইয়াছিনকে দিয়ে আমার বিরুদ্ধে এসব কাজ করাচ্ছে। আমি তাকে কখনো মামলা দেয়ার হুমকি দেইনি। আমার জানামতে তার বিরুদ্ধে কোন মামলা নেই। তবে চাকরি দেয়ার কথা বলে ইয়াছিন বিভিন্ন লোকের কাছ থেকে টাকা আদায় করেছে বলে শুনেছি।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জের এএসপি (সার্কেল সদর) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ইয়াছিন পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD