শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

গৃহবধুর ১৬ লাখ টাকাসহ মোবাইল ফোন নিয়ে উধাও:প্রতারক গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
গাইবান্ধায় গৃহবধুর ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৬ লাখ টাকাসহ মোবাইল ফোন নিয়ে উধাও,প্রতারকনেত্রকোনার জহির রায়হানকে রোববার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা ।সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে গাইবান্ধা অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা রঞ্জিনা খাতুনের ১৬ লাখ টাকা আত্মসাৎকারি প্রতারক নেত্রকোনার জহির রায়হানকে রোববার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার এসআই নওশাদের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের টঙ্গির পশ্চিম থানা এলাকার মওদাফা থেকে ওই প্রতারককে গ্রেফতার করে।

গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার বারবলদিয়া গ্রামের গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা একরামুল হকের স্ত্রী গৃহবধু রঞ্জিনা খাতুন গ্রামীণ ব্যাংকে ১৪ বছর চাকরি করার পর তিনি অবসর গ্রহণ করেন এবং সার্ভিস বেনিফিটে প্রাপ্ত ১৭ লাখ ৪০ হাজার টাকা অগ্রণী ব্যাংক গাইবান্ধা শাখায় জমা রাখেন। এসময়ে ফেসবুকের ম্যাসেঞ্জারে লাবিব আহমেদ ওরফে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ নামে পরিচয় প্রদানকারির সাথে তার গোপনে উক্ত প্রতারকের সাথে গভীর সখ্যতা গড়ে উঠে। এই সুবাদে প্রতারক জহির রায়হান তার জমাকৃত টাকা সম্পর্কে অবগত হন এবং রঞ্জিনা খাতুনকে ব্যাংক থেকে টাকা তুলে পোস্ট অফিসে সঞ্চয়পত্রের মাধ্যমে টাকাগুলো জমা রাখার পরামর্শ দেন। এব্যাপারে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে রঞ্জিনাকে জানান।

এই আলাপের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট দিনে গত ২৮ জুলাই উক্ত জহির রায়হান রঞ্জিনাকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য পরামর্শ দেন এবং বলেন তিনি একটি প্রাইভেট কার সেখানে আসেন। এই কথার পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা উত্তোলন করে রঞ্জিনার ৫ বছরের কন্যা সন্তান ঈশিতাকে নিয়ে কাউকে না জানিয়ে ওই প্রতারকের কথা প্রাইভেট কারে উঠলে প্রতারক জহির রায়হান তাকে বগুড়ার দিকে নিয়ে যান। পরে পথে মহাস্থানের কাছে গাড়ি খারাপ হয়েছে জানালে রঞ্জিনা তার শিশু সন্তানকে নিয়ে প্রকৃতির ডাকে টয়লেটে যায়। এরপর ফিরে এসে দেখে ক্যাপ্টেন নাহিদ পরিচয়দানকারি তার ১৬ লাখ টাকাসহ ভ্যানিটি ব্যাগ এবং ১১ হাজার টাকা মূল্যের মোবাইল সেটটি নিয়ে পালিয়ে যায়। এরপর তার সাথে মোবাইলে ও ফেসবুকের ম্যাসেঞ্জারে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে রঞ্জিনা খাতুন গাইবান্ধা সদর থানায় গত ১৭ আগস্ট একটি অভিযোগ দায়ের করেন।

গাইবান্ধা সদর থানা পুলিশ জানায়, সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ পরিচয়ে ইতোপূর্বে বিভিন্ন এলাকায় সে একাধিক প্রতারণা করেছে সে স্বীকার করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD