শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

গুলশান বিএনপি কার্যালয়ে মনোনয়নবঞ্চিতদের হামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: ভোটে প্রার্থিতা চুড়ান্ত করে তালিকা ঘোষণার একদিনের মাথায়ই বিএনপির মনোনয়নবঞ্চিতরা দলটির গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছন। তারা ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়ে কার্যালয়টির গ্লাস ভাঙচুর করে। এতে এক সংবাদ কর্মী ইটের আঘাতে আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে এ হামলা ও ভাঙচুর চালান মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা।

জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা এ হামলা চালায়।

এদিকে শনিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত তালিকা ঘোষণার পরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবি করে বঞ্চিতদের সমর্থকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD